ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চাঙ্গা করবে প্রযুক্তি

১৪ জুন, ২০২০ ১৯:৩৯  
প্রযুক্তি সেবার মান বাড়িয়ে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সচল রাখতে আইসিটি বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার (১৪ জুন) ‘ফাউন্ডার্স এগেইন্সট কোভিড-১৯’ প্ল্যাটফর্মের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন তিনি। তিনি বলেন, করোনায় ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সামগ্রিক ব্যবসা বাণিজ্য যেভাবে হুমকির মধ্যে পরেছে সে সম্পর্কে সরকার সজাগ রয়েছে। কীভাবে প্রযুক্তি সেবার মান বাড়িয়ে এর সুফল ব্যবসায়ীদের মধ্যে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যেই কাজ শুরু করেছে। সেবা এক্সওয়াইজেড এর স্ট্র্যাটেজিক হেড সামিউল কবীরের সঞ্চালনায় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ বিষয়ক উপদেষ্টা টিনা এফ জাবীন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডন সামদানী, সেবা এক্সওয়াইজেড এর সিইও আদনান ইমতিয়াজ হালিম প্রমুখ এসময় সংযুক্ত ছিলেন।